1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭ কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল

চুল পরা বন্ধে করতে পারেন এই কাজ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

ডেস্ক নিউজ: শীত বা বর্ষায় চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগেন অনেকেই। চুল পড়া কমানোর জন্যে অনেকেই নানা উপায় কাজে লাগিয়ে থাকেন। বাজারচলতি নানা প্রসাধনী ব্যবহারের পাশাপাশি ঘরোয়া উপায়েও চুলের যত্ন নিলেও তাতেও সব সময় সুফল পাওয়া যায় না। তবে কয়েকটি প্যাক রয়েছে, যেগুলো নিয়ম করে ব্যবহার করলে চুল ঝরার পরিমাণ কমবে।

এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় একটি গণমাধ্যম। আসুন দেখা নেয়া যাক যেভাবে বানাবেন ৩ ঘরোয়া প্যাক।

১. কলা এবং মধু : ছোট একটি পাত্রে পাকা কলা এবং ১ টেবিল চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। গোসলের আধঘণ্টা আগে মাথায় মেখে রাখুন এই প্যাক। তার পর ঈষদুষ্ণ পানিতে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু-তিন বার এই প্যাক মাখলে ধীরে ধীরে চুল পড়া বন্ধ হবে। চুলের গোড়াও মজবুত হবে।

২. টক দই এবং ডিম: একটি ডিম এবং সামান্য পরিমাণে টক দই ভালো করে ফেটিয়ে নিন। মাথার ত্বক পরিষ্কার করে এই প্যাক মেখে রাখুন আধঘণ্টা। তার পর মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে ভালো করে মাথা ধুয়ে ফেলুন। এতে চুলের জেল্লা ফেরার পাশাপাশি চুলও মজবুতও হবে।

৩. অ্যালো ভেরা এবং অলিভ অয়েল: চার টেবল চামচ অ্যালো ভেরার শাঁস এবং ১ টেবিল চামচ অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নিন। শ্যাম্পু করার আধঘণ্টা আগে মেখে রাখুন এই প্যাক। তার পর ঈষদুষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে মাথার ত্বকে সংক্রমণ থাকলে তা কমার পাশাপাশি চুলেরও গোড়া শক্ত হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews