1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

যৌন উত্তেজক অবৈধ শেকড় বিক্রির দায়ে দন্ড

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা: অনুমোদনহীন জিংসিং নাম ব্যবহার করে যৌন উত্তেজক গাছের শেকড় বিক্রয়ের অভিযোগে আজিজুল ইসলাম নামের এক ব্যবসায়ীর দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরামপুরে।

রবিবার (১৭মার্চ) রাত সাড়ে নয়টার দিকে পৌর শহরের স্টার সিনেমা হলের সামনে মৌলভি মধুঘর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডাদেশ প্রদান করেন।

 

অভিযুক্ত আজিজুল পৌর শহরের চকপাড়া মহল্লার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ‘বেশ কিছুদিন ধরে গোপনে গোপনে সন্ধার পর অনুমোদনহীন জিংসিং নামের এক প্রকার গাছের শেকড় বিক্রয় করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।’

 

‘অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া অনুমোদনহীন রেড় জিংসিং নামের এক প্রকার গাছের শেকড় গুলো জব্দসহ দোকান মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়।’

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন জানান, ‘আমদানি করা রেড় জিংসিং নামের এক ধরনের যৌন উত্তেজক গাছের শেকড় বিক্রয়ের অভিযোগে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews