1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে অ্যাপেন্ডিক্স অপারেশন করাতে গিয়ে শিশু মৃত্যুর অভিযোগ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জের আদ- দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় তাসনিয়া জামান তনয়া(১২) নামের পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত তনয়া নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকার লোকশিল্প জাদুঘরের কম্পিউটার অপারেটর মনিরুজ্জামান ও রিক্তা পারভিন দম্পতির বড় মেয়ে। সে সোনারগাঁও পানাম লেক সিটি এলাকার উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের পঞ্চম শ্রেণীর ছাত্রী।

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু ভিডিও 

মঙ্গলবার(১৯ মার্চ ) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটে

তনয়ার মা রিক্তা পারভীন জানান, আমার মেয়ের গত কয়েকদিন আগে পেটের ব্যথা হলে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ওষুধ খাওয়ার পর সুস্থ হয়। আজ সকালে অপারেশন থিয়েটারে নিয়ে গেলে প্রায় দুই ঘন্টা পর আবার মেয়েকে আর অপারেশন থিয়েটার থেকে বের করছে না। পরবর্তীতে  আমি অপারেশন থিয়েটারের ভিতরে গিয়ে দেখি আমার মেয়ের নিথর দেহ পড়ে আছে। এরা ভুল চিকিৎসা করে আমার মেয়েকে মেরে ফেলেছে, আমি এর উপযুক্ত বিচার চাই।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার রুহুল আমিনসহ সার্জারি বিভাগের ও এনেস্তেসিয়া ডাক্তার  এবং হাসপাতালের ম্যানেজার আনোয়ার হোসেনকে পুলিশ থানায় নিয়ে গেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে মৃতের সুরতহাল করা হয়েছে। এ ঘটনায় আমরা জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে হেফাজতে নিয়েছি। মৃতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews