1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে খুন, আটক ১

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা):  ঢাকার কেরানীগঞ্জে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে সৌমেন চন্দ্র দাস (৩২) নামে এক কর্মচারীকে ঘুমন্ত অবস্থায় গলায় ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহত সৌমেন পিরোজপুর নাজিরপুর এলাকার শাখারিকাঠি গ্রামের সুকুমার দাসের পুত্র।
এ ঘটনায় নিরাময় কেন্দ্রে চিকিৎসারত হযরত (২০)নামের এক যুবককে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
শুক্রবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার ঘাটারচর শ্যামলাপুর এলাকার আমাদের প্রত্যাশা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের ভিতর এই ঘটনা ঘটে। নিহত সৌমেন নিরাময় কেন্দ্রে সেবক হিসেবে কর্মরত ছিল।
জানা গেছে, নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন রাজধানীর মোহাম্মদপুর থানার রায়ের বাজার আজিজ খান রোড এলাকার আবুল হাসেমের ছেলে হযরতের চিকিৎসার দায়িত্ব নিরাময় কেন্দ্রের সেবক সৌমেন দাসের উপর ছিল। চিকিৎসাকালীন সময়ে অতিরিক্ত মানসিক টর্চারের কারণে ক্ষিপ্ত হয়ে হযরত সৌমেনকে ছুরিকাঘাতে হত্যা করেছে।
কেরানীগঞ্জ মডেল থানার আওতাধীন আটি বাজার পুলিশ ফাঁড়ির এসআই ইমরান হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৭টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিরাময় কেন্দ্রের সিসি ফুটেজ দেখে হত্যায় জড়িত একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews