1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭ কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল

কেরানীগঞ্জে হজ যাত্রীদের টাকা মেরে দেওয়া সেই ফয়জুর দুই দিনের রিমান্ডে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ মার্চ, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে ১৩৭ হজযাত্রীর হজের ৬ কোটি টাকা আত্মসাৎকারী হজ এজেন্সির মালিক মাওলানা ফয়জুর রহমানকে গ্ৰেপ্তার করা হয়েছে। তিনি দুবাই থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

হজ এজেন্সি মালিক মাওলানা ফয়জুর রহমানের গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পাটুলী এলাকায়। তিনি প্রতারণা করে হজের টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যান।

গত ২১ মার্চ (বৃহস্পতিবার) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরে সে গ্রেপ্তার হন। রাতেই কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর ( তদন্ত ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা খালেদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বিমানবন্দরে গিয়ে ফয়জুর রহমানকে থানায় নিয়ে আসেন।

খালেদুর রহমান জানান, পাসপোর্ট তল্লাশি করে জানা যায়, প্রথমে সে বাহরাইন যায়। সেখান থেকে সৌদি আরব হয়ে দুবাই যায়। দুবাই থেকে সে বাংলাদেশে আসে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার মধ্যরাতে সে দুবাই থেকে এমিরেটস এয়ারের একটি বিমানে ঢাকায় পৌছানোর পর বিমানবন্দর পুলিশ তাকে গ্রেপ্তার করে আমাদের থানায় খবর দেয়। পরে আমরা সেখান থেকে গিয়ে তাকে থানায় নিয়ে আসি। শুক্রবার দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে তিনি হজ যাত্রীদের টাকা আত্মসাৎ এর বিষয়টি স্বীকার করেছেন।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews