1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

বান্দরবানে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশ ও বর্ডার গার্ডের সাথে গোলাগুলি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

ডেস্ক নিউজ:  বান্দরবানে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের মধ্যে গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে জেলার থানচি পুলিশ ফাঁড়িতে সন্ত্রাসীরা হামলা চালালে গুলি বিনিময়ের এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় বান্দরবানের রুমায় অপহরণের শিকার সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নেজাম উদ্দিনকে উদ্ধার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গত ২ এপ্রিল রাতে রুমায় সোনালী ব্যাংকে হামলা চালিয়ে ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত ১৪টি অস্ত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় অপহরণ করা হয় সোনালী ব্যাংকের রুমা শাখার ম্যানেজার মো. নেজাম উদ্দিনকে। এর রেশ কাটতে না কাটতেই পরদিন বুধবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে থানচি বাজারে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল সাধারণ গ্রাহক ও কর্মকর্তাদের অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মোবাইল লুট করে নিয়ে যায়।

পরবর্তীতে নিরাপত্তার কারণে বুধবার বান্দরবানের তিন উপজেলা রুমা, থানচি ও রোয়াংছড়িতে সোনালী ব্যাংকের কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়। অন্যদিকে, ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র‌্যাব, এপিবিএনের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা টহল কার্যক্রম জোরদার করে।

এরপর বৃহস্পতিবার অপহৃত ব্যাংক ম্যানেজারকে উদ্ধারে দিনভর পাহাড়ে অভিযান চালায় যৌথবাহিনীর সদস্যরা। একপর্যায়ে সন্ধ্যায় র‌্যাবের মধ্যস্থতায় অপহরণের শিকার সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নেজাম উদ্দিনকে উদ্ধার করা হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews