1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭ কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল

মাদারীপুরে বজ্রপাতে দুই জন নিহত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে পৃথক স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে জেলার শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতার পাড় এবং বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সোতারপার এলাকার আকমল ঢালীর স্ত্রী শারমিন আক্তার (৩৫) এবং শেখপুর এলাকার জেলাউদ্দিন মুন্সীর ছেলে মো. রাশেদ মুন্সী (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। একই সঙ্গে বজ্রপাতও হতে থাকে। এসময় বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপার এলাকার শারমিন আক্তার রান্নাঘর থেকে বসতঘরে যাওয়ার সময় উঠানের উপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায়। অন্যদিকে ফসলি জমিতে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই বাঁশকান্দি ইউনিয়নের মো. রাশেদ নামের এক যুবকের মৃত্যু হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, পৃথক স্থানে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে কাজ চলছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews