1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭ কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল

বাবার চড়ের আঘাতে শিশুর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

ডেস্ক নিউজ: রাজধানীতে বাবার চড়ে জান্নাতুল নামে পাঁচ বছরের এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যার দিকে হাজারীবাগের বৌবাজার এলাকায় ঘটে এ ঘটনা। পরে মঙ্গলবার ভোরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিশুটি।

শিশুটির মামা রাহাত বলেন, ‘মেয়েটি ঠিকমতো খাওয়াদাওয়া করত না, মুখে খাবার নিয়ে বসে থাকত। সোমবার রাতে তাকে খাওয়ানোর সময় তার বাবা রেগে গিয়ে চড় মেরে বসেন। এ সময় পাশের দেয়ালের সঙ্গে মাথা ঠুকে গেলে শিশুটি অজ্ঞান হয়ে যায়।’

শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা এক প্রতিবেশী শিল্পী বলেন, ‘সোমবার সন্ধ্যার পরপর মেয়ের বাবা আমাকে ডেকে বলেন, খালা একটু দেখেন তো, আপনার নাতিনরে (জান্নাতুল) মারছি, তার মা নাসিমাও হাত কাইটা ফেলছে।’

তিনি বলেন, ‘আমি বাসায় গিয়ে দেখি নাসিমার বাম হাতে কাটা, আর শিশুটি পরে আছে অচেতন অবস্থায়। পরে সঙ্গে সঙ্গে শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানেই মঙ্গলবার ভোরে শিশুটির মৃত্যু হয়।’

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) নাদির শাহ বলেন, জান্নাতুল মাথায় গুরুতর আঘাত পেয়েছে। পরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews