1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

বিআরটিএ কার্যালয় থেকে ৮ দালাল আটক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে ইকুরিয়া বিআরটিএ কার্যালয় থেকে ৮ দালালকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশের একটি দল বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে দালালদের আটক করে।

আটককৃতরা হলো: হুমায়ুন কবির, হাবিবুর রহমান, আব্বাস আলী, ফারুক হোসেন, বাহাদুর ও বেল্লাল, মামুন ও রফিক।

পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত পরিচালনা করেন দক্ষিণ কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিজা খাতুন। এসময় আদালত আটক দালালদের ২ জনকে ২০ দিন, একজনকে ১৫ দিন, ২ জনকে ৭ দিন ও ২ জনকে ৩ দিনের কারাদণ্ড ও ২ জনকে অর্থদণ্ড দেন।

দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি মামুনুর রশীদ জানান, বেশ কিছুদিন ধরে বিআরটিএর দালালদের নিয়ে আমাদের কাছে অভিযোগ আসছিল। বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবার বিআরটিএতে অভিযান চালানো হয়। টাকার জন্য দালালরাই গ্রাহকদের নানাভাবে হয়রানী করে। ইকুরিয়া বিআরটিএকে দালালমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews