1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল পাঁচ কোটি ১৯ লাখ টাকা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

ডেস্ক নিউজ: কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে সাড়ে সাত ঘণ্টায় পাঁচ কোটি ১৯ লাখ টাকা পাওয়া গেছে।

আজ শনিবার দুপুর ৩টা পর্যন্ত এই টাকা গণনা করা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া মমতাজ এ তথ্য জানিয়েছেন। এদিন সকাল সাড়ে ৭টায় নয়টি লোহার দানবাক্সে পাওয়া রেকর্ড ২৭ বস্তা টাকা গণনা শুরু হয়।

আবুল কালাম আজাদ বলেন, ‘তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার রমজানের কারণে চার মাস ১০ দিন পর খোলা হয়েছে। মসজিদের দোতালায় টাকা গণনা চলছে। আশা করা যাচ্ছে, অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হবে।’

টাকা গণনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া মমতাজ, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলাম, মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ মোট ২২০ জন অংশ নেন।

এর আগে গত বছরের ৯ ডিসেম্বর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। তখন রেকর্ড ছয় কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪২৩ টাকা পাওয়া গিয়েছিল।

২০২৩ সালে চারবার খোলা হয় পাগলা মসজিদের দানবাক্স। চারবারে মোট ২১ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার ১৮১ টাকা পাওয়া যায়। পাশাপাশি বৈদেশিক মুদ্রা, ডায়মন্ড ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews