1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল (অনুর্ধ-১৫) টুর্নামেন্ট বালক-২০২৪ এর উদ্বোধন 

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

নিজস্ব সংবাদদাতা: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধব ১৫) ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব ও আয়োজক কমিটির সভাপতি ডঃ মহিউদ্দিন আহমেদ।

শনিবার রাজধানীর মোহাম্মদপুর শারিরিক শিক্ষা কলেজের খেলার মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রতি বছরের ন্যায় আমরা বঙ্গবন্ধু গোল্ড কাপ, শেখ ফজিলাতুন্নেছা ফুটবল কাপ টুর্নামেন্টসহ বয়স ভিত্তিক শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টও সফলতার সহিত আয়োজন করে থাকি।
উদ্বোধনী খেলায় চট্টগ্রামকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় পেয়েছে নিয়েছে সিলেট বিভাগ।
জাতীয় পর্যায়ের এই টুর্নামেন্ট দেশের প্রতিটি জেলা থেকে বিভাগ চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে এই টুর্নামেন্ট আজ শুভ উদ্বোধন করা হয়।

শনিবার থেকে সোমবার পর্যন্ত আগামী ৩ দিনে দেশের প্রতিটি বিভাগ একে অপরের সাথে মুখোমুখি হবে। যারা সবাইকে হারাতে পারবে তারাই বিজয়ী দল হিসেবে নির্বাচিত হবে বলে জানান আয়োজক কমিটির সভাপতি ডঃ মহিউদ্দিন আহমেদ।

আগামীকাল সোমবার বিজয়ীদের পুরস্কার তুলে দিবেন  ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন (এমপি)।

টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী সভা আগামীকাল সোমবার শারিরিক শিক্ষা কলেজের মাঠেই অনুষ্ঠিত হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews