1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

ট্রাক সংকটে পণ্য পরিবহনে জটিলতা সৃস্টি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

নিজস্ব সংবাদদাতা : ট্রাক সংকটের কারণে পণ্য পরিবহনে জটিলতা সৃষ্টি হয়েছে। রাজধানী থেকে জরুরিভিত্তিতে খাদ্যপণ্য দেশের প্রত্যন্ত অঞ্চলে পাঠানো যাচ্ছে না। একইভাবে দেশের বিভিন্ন অঞ্চল থেকেও খাদ্যপণ্য রাজধানীতে আনা যাচ্ছে না।

সংশ্লিষ্টরা বলছেন, এ অবস্থা দীর্ঘায়িত হলে রাজধানীসহ সারাদেশে পণ্য সরবরাহ ঠিক রাখা কঠিন হয়ে পড়বে

দেশের পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ও বিভিন্ন মালামাল ঢাকা, চিটাগাং রোড, আরমানিটোলা,টঙ্গী ,গাজীপুর থেকে মালামাল দেশের বিভিন্ন জেলায় পরিবহনের মাধ্যমে পৌঁছে যায়। খুব সহজে অথচ ইদানীং সময়ে পরিবহন সংকটের কারণে গার্মেন্টস, ক্যামিকেল,ঔষধ, সহ বিভিন্ন পণ্য সামগ্রী বিভিন্ন জেলায় পৌঁছাচ্ছে না। হঠাৎ করে সে সকল পণ্য সামগ্রীর দাম বেড়ে যাচ্ছে। জানা যায় ঢাকর আরমানিটোলা, চিটাগাং রোড টঙ্গী ও গাজীপুর থেকে যে সকল পরিবহন পাবনা,বেনাপোল, রংপুর,চিটাগাং, ফেনী,রাজশাহী সহ বিভিন্ন জেলায় পণ্য সামগ্রী নিয়ে গেয়েছে সে সকল পরিবহন রাজধানীর ঢাকা, টঙ্গী ও গাজীপুুরে ফিরে আসছে না।

এই কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য সামগ্রী বিভিন্ন জেলাগুলোতে পৌছতে না পারায় বিপাকে পড়েছেন।ট্রাক, কাভারভ্যান ও পিকাপ সংকটে অলস সময় পার করছেন টান্সপোর্ট ব্যবসায়ীরা।

সূত্র জানায়, যে সকল পরিবহনগুলো দেশের বিভিন্ন জেলায় পণ্য নিয়ে যাওয়া ট্রাক গুলো সেখান থেকে ফিরতি ভাড়া না পাওয়ায় সেই পরিবহন গুলো ঢাকার আরমানিটোলা, টঙ্গী ও গাজীপুরে ফিরে আসছে না। ,বিধায় পরিবহনের সংকট যদি এ সংকট অচিরে সমাধান না হয় তাহলে ট্রাক, কাভারভ্যানের কারণে টান্সপোর্ট ব্যবসায়ী ও বিভিন্ন শিল্প কারখানার মালিকরা সমস্যায় পড়বেন। সংকট সৃষ্টি কারণে এক শ্রেণী ট্রাক মালিক ও ড্রাইভাররা ট্রাক ভাড়া দিগুণ নিচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। আর সে কারণে পণ্য সামগ্রীর দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews