1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭ কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল

শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৫ বিজয়ী রংপুর

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

স্পোর্টস ডেস্ক : শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৫ এর ২০২৪ এ বিজয়ী হয়েছে রংপুর বিভাগ। সেইসাথে সর্বোচ্চ গোলদাতা, ম্যান অফ ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট একাই ভাগিয়ে নিয়েছে, রংপুর বিভাগের, মিনহারুল ইসলাম।

সোমবার রাজধানীর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে সিলেটকে ২-১ গোলে হারিয়েছে দেশ সেরার গৌরব অর্জন করেছে দলটি।

ম্যাচে ১জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হলে আর অন্য কোন খেলোয়াড় না থাকায় শুরু থেকে ১০ জন নিয়ে খেলতে নামে রংপুর। দারুন নৈপূন্য খেলে সিলেটের বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নেয় রংপুর বিভাগ।

সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব কামাল আহমেদ মজুমদার।

এসময় আরও উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আ ন ম তরিকুল ইসলামসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews