1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

শাহজালালে বিপুল পরিমাণ স্বর্ণসহ ২চীনা নাগরিক আটক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার সহ লিও জং ঝিয়ান ও চাং গিয়াং নামের দুই চাইনিজ নাগরিক কে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বৃহস্পতিবার সকালে দুবাই থেকে ছেড়ে আসা ফ্লাই দুবাই এয়ারলাইন্সের একটি বিমান থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা তিনটি চার্জার লাইটের ভেতর থেকে বিশেষ কায়দায় ব্যাটারির ভেতরে লুকায়িত অবস্থায় ৫ কেজি ৩০০ গ্রাম ওজনের মোট ৪৬ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ১লক্ষ ৫৮ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক সাবরিনা আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, দুবাই থেকে ছেড়ে আসা (এফ,জেড ৫০১) ফ্লাইটটি সকাল সাতটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৭নং বোর্ডিং ব্রিজে সংযুক্ত হবার সাথে সাথে গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইটের ১৪এ এবং ১৩এফ সীটের যাত্রীদের পরিচয় নিশ্চিত করে তাদের কাঁধব্যাগে ৩টি চার্জার লাইট জব্দ করা হয়। জব্দকৃত ৩টি চার্জার লাইট গ্রীন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়। অতঃপর ৩টি চার্জার লাইটের ভিতরে থাকা ব্যাটারির মধ্য থেকে ৪৬ পিছ স্বর্ণবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণবারগুলো কাস্টম হাউস শুল্ক গুদামে জমা করে, আটককৃতদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews