1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

বাংলাদেশীদের জন্য ভুটান ভ্রমণ ফি কমলো

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ জুন, ২০২৪

কুটনৈতিক সংবাদদাতা: গত ২০২২ সালের ২০ জুন পর্যটকদের জন্য টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) ৬৫ ডলার থেকে বাড়িয়ে ২০০ ডলার আরোপ করে ভুটান সরকার। গত বছরের জুনে এই ফি কমিয়ে ১০০ ডলার করা হয়।

বাংলাদেশি পর্যটকদের জন্য টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) ১০০ মার্কিন ডলার থেকে কমিয়ে ১৫ ডলার নির্ধারণ করেছে ভুটান। গতকাল রবিবার (২ জুন) থেকে এ নীতি কার্যকর হয়েছে।

এ তথ্য জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। চলতি বছরের ৩ জুন বিষয়টি ঘোষণা করা হয়।

নতুন ভ্রমণ নীতি অনুযায়ী, বাংলাদেশি পর্যটকদের টেকসই উন্নয়ন ফি হিসেবে ১০০ মার্কিন ডলারের পরিবর্তে প্রতি রাতের জন্য এখন মাত্র ১৫ ডলার দিতে হবে। এটি ভারতীয় পর্যটকদের ওপর আরোপিত ফির সমতুল্য।

নতুন নীতিমালার আওতায় বছরে ১৫ হাজার বাংলাদেশি পর্যটক এ ফি দিয়ে ভুটানে ভ্রমণ করতে পারবেন।

২০২২ সালের ২০ জুন পর্যটকদের জন্য টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) ৬৫ ডলার থেকে বাড়িয়ে ২০০ ডলার আরোপ করে ভুটান সরকার। গত বছরের জুনে এই ফি কমিয়ে ১০০ ডলার করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সম্পর্ক আরও জোরদার হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews