1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা প্রদান “কেরানীগঞ্জে ইউএনওর নাম ভাঙিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ” কেরানীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন

সাকিবকে ফেরাতে ভক্তদের আল্টিমেটাম

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

ডেস্ক নিউজ: সাকিব আল হাসানের দেশে এসে শেষ আন্তর্জাতিক টেস্ট খেলা নিয়ে নাটকীয়তা ছিল বেশ কয়েকদিন। এরপর সবুজ সংকেত পেয়ে তাকে সঙ্গী করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে দলও ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে মোতাবেক নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেন। দুবাইয়ে ট্রানজিট নিয়ে বৃহস্পতিবার রাতে বাংলাদেশে আসার কথা। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে দুবাইয়ে থামতে হয়েছে সাকিবকে। এতে করে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার কথা থাকলেও সেটি আর হচ্ছে না। ইতোমধ্যে তাকে বাদ দিয়ে দলে ২৩ বছরের তরুণ স্পিনার হাসান মুরাদকে দলে নিয়েছে বিসিবি।

এদিকে সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিতে বিসিবিতে স্মারকলিপি দিয়েছিল সাকিববিরোধীরা। এবার সাকিবকে জাতীয় দলে ফেরানো ও দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে দেয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন তার সমর্থকরা। সেই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সামনে ৪ দফা দাবি তুলে ধরেছে সাকিব ভক্তরা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবিগুলো মেনে নেয়ার সময় বেধে দিয়েছে তারা।

শুক্রবার (১৮ অক্টোবর) সাকিবকে দল থেকে বাদ দিয়ে হাসান মুরাদকে অন্তর্ভূক্ত করা পর দুপুর ৩টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জড়ো হতে থাকেন সাকিব ভক্তরা। এসসময় সাকিব–সাকিব স্লোগানে মুখরিত হয়ে উঠে মিরপুরের শেরেবাংলার গেট। তাদের দাবি, সাকিবের ইচ্ছা অনুযায়ী মিরপুরে তাকে শেষ টেস্ট খেলতে দেয়া হোক। এই দাবিতে তারা বিসিবির কাছে একটি স্মারকলিপিও দেয়ার কথা জানায়। তবে শুক্রবার ছুটির দিনে বিসিবিতে কেউ না থাকায় তারা গণমাধ্যমের সামনে ৪টি দাবি জানায়।

দাবিগুলো হলো-

অতিসত্বর সাকিবকে বাংলাদেশের আসার সু-ব্যবস্থা এবং মিরপুরে তার শেষ ম্যাচ খেলার সুযোগ করে দিতে হবে।
দেশে আগমন, দেশত্যাগ এবং বাংলাদেশে অবস্থানকালীন সময়ে তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বিসিবি থেকে সাকিবকে সম্মানের সহিত বিদায়ের সু-ব্যবস্থা করতে হবে।
স্টেডিয়াম প্রাঙ্গণে বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের নিয়ে যেন অশালীন কোনো কার্যকলাপ না হয়, যাতে দেশ ও বোর্ডের সম্মান নষ্ট না হয় তা নিশ্চিত করতে হবে। সে বিষয়ে স্টেডিয়ামের পুরো এরিয়াতে আইনশৃঙ্খলা জোরদার করতে হবে।
সবশেষে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ দাবিগুলো মানা না হলে ১ দফা দাবি আদায়ে তারা আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেয় তারা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews