1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

অভিমান করে ঘর ছাড়ে ৩ মাদ্রাসা ছাত্রী, উদ্ধার করে পুলিশ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

ডেস্ক নিউজ: ঢাকার কেরানীগঞ্জ থেকে নিখোঁজের ৯ দিন পর একই মাদ্রাসার ৩ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ছাত্রীরা হলেন- কেরানীগঞ্জ মডেল থানার সোনাকান্দা রুহিতপুর আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান (১৪), সাবিকুন নাহার মিম (১৫) ও লামিসা ওরফে সুপ্তি (১৩)।

শুক্রবার রাতে সাভার মডেল থানাধীন বনপুকুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের উদ্ধার করে পুলিশ।

ঘটনার বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব আল হাসান জানান, পারিবারিক কলহ ও মনোমালিন্যের কারণে অভিমান করে তিন বান্ধবী ৬ অক্টোবর পরস্পর যোগাযোগ করে মাদ্রাসায় না গিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ১৩ অক্টোবর কেরানীগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি করে। এর পরিপ্রেক্ষিতে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ দ্রুত নিখোঁজ ছাত্রীদের উদ্ধারে উদ্যোগ নেয়।

কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইলিয়াস হোসেন ও এসআই আনোয়ার হোসেন এক সপ্তাহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৮ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে ঢাকা জেলার সাভার মডেল থানাধীন বনপুকুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তিন ছাত্রীকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews