1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

রাজধানীতে দিনে দুপুরে ঘটেছে ছিনতাই

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

ডেস্ক নিউজঃ রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নেসলে কোম্পানির একটি গাড়ি আটকিয়ে ১১ লাখ ৮৫ হাজার টাকা নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা। রোববার (২০ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকায় এ ঘটনা ঘটে।

নেসলের মোহাম্মদপুর এরিয়া অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমে বলেন, আমরা সকাল ৯টায় অফিস থেকে টাকা নিয়ে বের হই ব্যাংকে জমা দেয়ার জন্য। মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকায় পৌঁছালে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে মোটরসাইকেলে করে মোট ছয় জন ছিনতাইকারী এসে  চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে গাড়ির কাচ ভাঙচুর করে এবং আমাদের কোপ দেয়। তাদের কোপে আমি পড়ে গেলে তারা ব্যাগে ব্যাগে অফিসের ১১ লাখ ৮৫ হাজার টাকা ও ১৭ হাজার টাকার চেক নিয়ে চলে যায়।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিক বলেন, মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকায় নেসলে গাড়ি থেকে টাকা ছিনতাই হয়েছে বলে আমরা শুনতে পেরেছি। ঘটনাস্থলে আমাদের পুলিশ গিয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews