1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

ছুরিকাঘাতে নিহত চালক, অটোরিকশা নিয়ে পালিয়েছে ছিনতাইকারী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. নয়ন (২৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। ছুরিকাঘাতের পর ছিনতাইকারীরা নয়নের অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে ২৩ অক্টোবর (বুধবার) সকাল ৮টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের গোলাম বাজার এলাকায়।

গুরুতর আহত অবস্থায় নয়নকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার নহরী গ্রামের আব্দুল মতিনের ছেলে। পরিবারের সাথে নয়ন গোলাম বাজার এলাকায় ভাড়া বাড়িতে থাকত।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের ফুফাতো ভাই রিফাত হোসেন জানান, প্রতিদিনের মতো আজ ভোরে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হলে সকাল আটটার দিকে গোলাম বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় ৪-৫ জন ছিনতাইকারী পেছন থেকে নয়নকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, বিষয়টা আমরা জানতে পেরেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews