1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

আফগানিস্তান সিরিজে নেই সাকিব

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

খেলাি ডেস্ক: বাংলাদেশ দলের আফগানিস্তান সিরিজের শুরুটা কিছুটা চ্যালেঞ্জিং হয়েছে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় নাসুম আহমেদ ও নাহিদ রানাকে ছাড়াই। ভিসা জটিলতার কারণে তারা দলের সঙ্গে শুরুতে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেননি। মূল দলের ১৩ জন ক্রিকেটার এবং কোচিং স্টাফ গত শনিবার ও রোববার দুই ভাগে আমিরাতে পৌঁছালেও, নাসুম ও নাহিদকে দেশে অপেক্ষা করতে হয়।
তাই দুই ক্রিকেটারকে ছাড়াই সিরিজ শুরু করতে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলকে। যেখানে প্রথম ম্যাচেই আফগানিস্তানের কাছে ৯২ রানের বড় ব্যবধানে হারের লজ্জা পায় টাইগাররা।

অবশেষে ভিসা জটিলতা কাটিয়েছেন তারা। বৃৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল দশটায় আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছেন নাসুম ও রানা।

শারজার উদ্যেশে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাকিব আল হাসানের প্রসঙ্গ আসলে গণমাধ্যমকে নাসুম বলেন, ‘ওনাকে তো সবসময় মিস করা হয়, ওনার অভাব তো আর কেউ পূরণ করতে পারবে না। পরবর্তী দুই ম্যাচের জন্য প্রত্যাশা দোয়া কইরেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’
দীর্ঘ সময় পর দলে ফিরেছেন নাসুম। আবারও বাংলাদেশের জার্সিতে ফিরতে পেরে উচ্ছ্বসিত এই স্পিনার। আগের মতো পারফর্ম করতে চান তিনি। বছর খানেক পর দলে ফিরতে পেরে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews