1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে জনগণের পাশাপাশি সরকারের অবস্থাও নাভিশ্বাস: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

ডেস্ক নিউজঃ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন, তাতে জনগণের পাশাপাশি সরকারের অবস্থাও নাভিশ্বাস বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ সুষ্ঠুভাবে উদ্‌যাপনের লক্ষ্যে আজ সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের ব্রিফকালে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দেওয়ার দাবিতে যে আন্দোলন, তাতে জনগণের নাভিশ্বাস উঠেছে এবং সরকারেরও নাভিশ্বাস অবস্থা। দেশের লোকজনকে আন্দোলনকারীরা অতিষ্ঠ করে ফেলেছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশে যাতে আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকে, তার জন্য ব্যবস্থা নিয়েছে সরকার। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে। ক্রমান্বয়ে আরও ভালো হবে।

তিনি বলেন, ‘এই আন্দোলনের পেছনে কারা জড়িত আপনারা সবাই তা বোঝেন, জানেন। শিক্ষার্থীদের রেললাইন ছেড়ে দিয়ে ক্যাম্পাসে গিয়ে কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করা উচিত।’

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, তিতুমীর কলেজকে একটি আলাদা বিশ্ববিদ্যালয় করার যৌক্তিকতা থাকতে হবে। এই দাবির যৌক্তিকতা দেখা যাচ্ছে না। এ বিষয়টি আন্দোলনকারীদেরকে বুঝতে হবে। সেখানে সাধারণ শিক্ষার্থীরা চায় পড়াশোনা অব্যাহত থাকুক।

উল্লেখ্য, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আজ তারা প্রথমে মহাখালী-গুলশান সড়ক অবরোধ করেন। পরে বিকেল থেকে তারা মহাখালী রেলক্রসিং অবরোধ করেছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews