1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

শামীম ওসমানের দাদার বাড়িতে হামলা ও ভাঙচুর

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

ডেস্ক নিউজ: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অবস্থিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমানে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। এ সময় ভেকু দিয়ে ওই বাড়ির দেয়াল ও ছাদ ভেঙে দেয়া হয়। এক পর্যায়ে ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুদ্ধরা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কয়েকশ’ ছাত্র-জনতা হামলা ও ভাঙচুর শুরু করে। তবে ওই বাড়িতে কেউ থাকতো না।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শহরের চাষাঢ়া এলাকায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার (খান সাহেব ওসমান আলী) বাড়ি বায়তুল আমানে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা হামলা ও ভাঙচুর শুরু করে। এ সময় তারা হ্যামার দিয়ে ওই ভবনের দেয়ালে ভাঙচুর করে।

এক পর্যায়ে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা বাড়ির ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। পরে সীমানা প্রাচীরের প্রধান ফটক ভেঙ্গে ভেকু বাড়ির ভেতরে প্রবেশ করে। ভেকু দিয়ে ওই বাড়ির দেয়াল ও ছাদ ভাঙা শুরু হয়।

প্রসঙ্গত, শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমানে ১৯৫২ সালে ২৯ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের বৈঠক হয়েছে। মুক্তিযুদ্ধসহ রাজনৈতিক নানা কারণে বায়তুল আমান আলোচিত ছিল।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews