1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

মামা বাড়ি যাওয়ার পথে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন ভাই নিহত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
প্রতিকি ছবি

ডেস্ক নিউজ: মামা বাড়ি যাওয়ার পথে বরগুনার পাথরঘাটা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন ভাই নিহত হয়েছেন। শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সোনার বাংলা নামক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. শুভ, মো. শান্ত ও মো. নাদিম। তারা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা গ্রামের মো. নাসির খানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহতরা মোটরসাইকেলযোগে মঠবাড়িয়া থেকে ঈদ উপহার নিয়ে পাথরঘাটার কেরাতপুরে মামার বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পাথরঘাটা-ঢাকা সড়কের সোনার বাংলা নামক এলাকায় পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন ভাই নিহত হন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান জানান, বাস ও মোটরসাইকেল সংঘর্ষে তিন ভাই নিহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews