1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা প্রদান “কেরানীগঞ্জে ইউএনওর নাম ভাঙিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ” কেরানীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন

কাশ্মীরে হামলায় দুই অভিযুক্তর বাড়িতে বিস্ফোরণ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

বুড়িগঙ্গা অনলাইন ডেস্ক: কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার সঙ্গে যুক্ত বলে সন্দেহে আদিল হুসেন ঠোকের ও আসিফ শেখের নামের দুজনের বাড়িতে বিস্ফোরণ হয়েছে।  বৃহস্পতিবার চারজন হামলাকারীর যে ছবি প্রকাশ করা হয়েছিল, তার মধ্যে ঠোকের ও আসিফের ছবিও ছিল।

ঠোকেরের বাড়ি অনন্তনাগে এবং আসিফের বাড়ি পুলওয়ামাতে। পহেলগাম হামলার চক্রান্তে তারা জড়িত ছিলএবং তারাই পথ দেখিয়ে লস্কর সন্ত্রাসীদের নিয়ে এসেছিল বলে দাবি করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

পুলিশ জানিয়েছে, বাকি দুইজন পাকিস্তানের নাগরিক। তাদের সম্পর্কে খবর দিতে পারলে ২০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে বলেও জানানো হয়েছে।

আদিল ঠোকের ও আসিফের বাড়িতে বৃহস্পতিবার রাতে বিস্ফোরণ হয়। সেনা সূত্র বলেছে, বাড়িতে বিস্ফোরক ছিল বলে এই বিস্ফোরণ হয়েছে।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে আদিল ও আসিফ আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানে যায় এবং লস্কর তাদের প্রশিক্ষণ দেয়। ২০২৪ সালে ,তারা আবার কাশ্মীরে ফিরে আসে। স্থানীয় বলে তারা এই এলাকা খুব ভালোভাবে চেনে।

গতকালই বিহারের জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, পহেলগাম হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসবাদী ও তাদের সাহায্যকারীদের চিহ্নিত করে, খুঁজে বের করে শাস্তি দেয়া হবে।

অন্যদিকে কাশ্মীরের বান্দিপুরায় সেনা ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে লড়াইয়ে লস্কর কম্যান্ডার আলতাফ লাল্লি মারা গেছে বলে পুলিশ জানিয়েছে। আলতাফ দ্য রেসিট্যান্স ফ্রন্টের সঙ্গেও জড়িত ছিল। এই সংগঠনই পহেলগামের হামলার দায় স্বীকার করেছে। বান্দিপোরায় অভিযান চালাচ্ছিল ভারতীয় সেনাবাহিনী। তখন সন্ত্রাসীরা গুলি চালাতে শুরু করে। সেই গুলিবিনিময়ে আলতাফের মৃত্যু হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews