1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড

গাজীপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হামলা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুরর শ্রীপুরের সিএন্ডবি বাজার এলাকায় মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকান পাট ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ বিভাগ। এসময় দখলকারী ও স্থানীয়দের হামলায় দুইজন আহত হয়েছেন।

সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে হামলায় আহতরা হলেন, সার্ভেয়ার রবিউল হোসেন ও সেকশন অফিসার সাইদুর রহমান।

গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে জবরদখল হওয়া দোকানপাটসহ অবৈধভাবে নির্মিত ৭০ টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
অভিযান চলাকালে সড়ক ও জনপথ বিভাগের দুইজন কর্মকর্তা, কর্মচারী পেছনে পড়ে গেলে দখলকারীরা তাদের উপর হামলা করে মারধর করে। এই দুইজন পরে দৌড়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি । তবে অভিযানকালে হামলার ঘটনায় কারা জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews