1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু ও হামে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ হাজারের বেশি সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক টঙ্গীতে সেই আবাসিক মাদ্রাসায় যা ঘটেছিল ২৯ অক্টোবর প্রকাশিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল শ্যামলীতে মোটরসাইকেলে এসে সাংবাদিক দম্পতির ব্যাগ ছিনতাই দক্ষিণ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে মিলল অজ্ঞাত তরুণীর মরদেহ ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন খুলনার শতরূপা কালকিনিতে প্রতিবন্ধী জলিলের ঘরে সিঁধ কেটে চাল-টাকা চুরি, পাশে দাঁড়ালেন সংসদ সদস্য খোকন সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক সভা ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২, বরিশালে গ্রেপ্তার আরও ২

ডেঙ্গু ও হামে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ হাজারের বেশি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
ডেঙ্গু ও হামে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক

দেশে ডেঙ্গু ও হামে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডেঙ্গুতে সাতজন এবং হামের উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু ও হাম মিলিয়ে নতুন করে তিন হাজারের বেশি মানুষ আক্রান্ত বা সন্দেহভাজন হিসেবে শনাক্ত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৪৯ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৪ জনে।

গত এক দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, ময়মনসিংহ বিভাগে দুজন এবং খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৫৬ জন। এর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ২৮০ জনের শরীরে এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৬ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২২৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২১ হাজার ১৬৪ জন। অন্যদিকে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৪০০ জনের।

ডেঙ্গুর ক্ষেত্রেও পরিস্থিতি উদ্বেগজনক। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৮৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে ৬৮, চট্টগ্রামে ৩৭, ময়মনসিংহে ৩৩, বরিশালে ২৮, রাজশাহীতে ২৫, রংপুরে সাত এবং সিলেটে তিনজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে সবচেয়ে বেশি ৬০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৭৯, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৭, রাজশাহী বিভাগে ২২৪, চট্টগ্রাম বিভাগে ২১৭, বরিশাল বিভাগে ২১১, ময়মনসিংহ বিভাগে ১৫৫, রংপুর বিভাগে ৮২ এবং সিলেট বিভাগে ৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews