1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর বাঁচাও বাঁচাও চিৎকার, দেড় ঘণ্টা পর মিলল সাকিবের নিথর দেহ কেরানীগঞ্জে কারখানায় আগুনে প্রাণহানি: তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু ও হামে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ হাজারের বেশি সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক টঙ্গীতে সেই আবাসিক মাদ্রাসায় যা ঘটেছিল ২৯ অক্টোবর প্রকাশিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল শ্যামলীতে মোটরসাইকেলে এসে সাংবাদিক দম্পতির ব্যাগ ছিনতাই দক্ষিণ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে মিলল অজ্ঞাত তরুণীর মরদেহ ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন খুলনার শতরূপা

কেরানীগঞ্জে কারখানায় আগুনে প্রাণহানি: তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
কেরানীগঞ্জে কারখানায় আগুনে প্রাণহানি: তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার কেরানীগঞ্জে এস এস খেলনা তৈরী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একজন নিহত ও একজন দগ্ধ হওয়ার ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৬ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি সরকারি আদেশ জারি করা হয়। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক স্বাক্ষরিত আদেশে বলা হয়, সোমবার কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী ইউনিয়নের আতাশুর এলাকার একটি আটতলা ভবনে অবস্থিত কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে এ কমিটি গঠন করা হয়েছে।

আদেশ অনুযায়ী, কমিটির আহ্বায়ক করা হয়েছে কেরানীগঞ্জের সহকারী কমিশনারকে (ভূমি)। কমিটির অন্য সদস্যরা হলেন উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার, কেরানীগঞ্জ মডেল থানার তদন্ত কর্মকর্তা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একজন পরিদর্শক এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের একজন পরিদর্শক।

কমিটিকে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সোমবার দুপুরে কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে কারখানার ভেতর থেকে সাকিব নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গুরুতর দগ্ধ মো. মানিক (৪৫) নামে এক ব্যক্তিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাঁর শরীরের শতভাগ দগ্ধ হয়েছে বলে চিকিৎসকের বরাতে সংবাদমাধ্যমে জানানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল। এরা দুজনই কারখানার শ্রমিক ।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তদন্ত কমিটির প্রতিবেদনের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ, সংশ্লিষ্ট স্থাপনার নিরাপত্তাব্যবস্থা এবং কোনো ধরনের অবহেলা ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews