1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা কেরানীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ও ফরিদপুর থেকে ডাকাতি মামলার আসামি আটক টঙ্গীর মাজার বস্তি থেকে উদ্ধার মোটরসাইকেলটি তাহসিফের, জানাল পিবিআই ২০ মিনিটেই বিন্যান্স থেকে ৬৩০ কোটি ডলারের সম্পদ চুরি ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় এক মাসে ৩ হাজার ৫৬০ জনের মৃত্যু কেরানীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নবাবগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার জাপানের সঙ্গে বাংলাদেশের ৭ চুক্তি ও সমঝোতা সই ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর বাঁচাও বাঁচাও চিৎকার, দেড় ঘণ্টা পর মিলল সাকিবের নিথর দেহ

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় এক মাসে ৩ হাজার ৫৬০ জনের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় এক মাসে ৩ হাজার ৫৬০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ায় কয়েক মাস ধরে চলা দাবানলের ধোঁয়ায় ভয়াবহ বায়ুদূষণের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে শুধু গত সেপ্টেম্বর মাসেই আনুমানিক ৩ হাজার ৫৬০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শিল্পকারখানা, যানবাহন ও বর্জ্য পোড়ানোর কারণে সৃষ্ট দূষণসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩১০ জনে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে হেলসিংকিভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ)। আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গবেষণা সংস্থাটির তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে ইন্দোনেশিয়ার প্রায় ৫ কোটি ৭৮ লাখ মানুষ অস্বাস্থ্যকর থেকে বিপজ্জনক মাত্রার দূষিত বাতাসের মধ্যে বসবাস করেছেন। বন ও ভূমিতে লাগা আগুনের কারণে বায়ুর মান মারাত্মকভাবে অবনতি হয়েছে। এতে দাবানলজনিত দূষণে মৃত্যুর আনুমানিক সংখ্যা আগস্টের তুলনায় সেপ্টেম্বরে দ্বিগুণ হয়েছে।

সিআরইএর গবেষণায় বায়ুদূষণের কারণে সৃষ্ট পিএম ২.৫ কণার প্রভাবে মৃত্যুর হিসাব তুলে ধরা হয়েছে। পিএম ২.৫ হলো অতি সূক্ষ্ম বস্তুকণা, যা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে রক্তপ্রবাহেও পৌঁছাতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এসব ক্ষুদ্র কণার দীর্ঘমেয়াদি সংস্পর্শে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া এবং অকালমৃত্যুর ঝুঁকি বাড়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলের ধোঁয়াজনিত বায়ুদূষণে মৃত্যুর বেশির ভাগ ঘটনা ঘটেছে বোর্নিও দ্বীপের ইন্দোনেশীয় অংশ, জাভা ও সুমাত্রা দ্বীপ এবং দেশটির পূর্বাঞ্চলে।

বিশেষজ্ঞদের মতে, দাবানলের ধোঁয়া শুধু পরিবেশের ক্ষতিই করছে না, বরং জনস্বাস্থ্যের জন্যও বড় ধরনের হুমকি হয়ে উঠেছে।
https://buriganga.news/international/%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A7%E0%A7%8B%E0%A6%81%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87-%E0%A7%A9-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A7%AB%E0%A7%AC%E0%A7%A6-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews