1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মঞ্চে অভিনয়ের সময় অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদুল ইসলাম সেলিম দিল্লিতে বিরোধীদের নির্বাচন কমিশনবিরোধী মিছিল, পাল্টা কর্মসূচি বিজেপির ঢাকায় নতুন ছয় রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মৃত্যু: বান্ধবী দিশা গ্রেপ্তার রাজনীতির সব সমস্যার সমাধান হতে হবে সংসদে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল পটুয়াখালীর দুই কলেজে এইচএসসিতে পাসের হার শূন্য, একটিতে শিক্ষক মাত্র একজন শাপলা চত্বর হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের অভিযোগ গঠনের শুনানি ১২ নভেম্বর ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ,  বিজিবি মোতায়েন পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে নতুন বোর্ড গঠন অটোরিকশা চলাচলে নতুন বিধিমালা, নির্ধারণ হচ্ছে নিবন্ধন ফি ও গতিসীমা

মঞ্চে অভিনয়ের সময় অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদুল ইসলাম সেলিম

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
মঞ্চে অভিনয়ের সময় অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদুল ইসলাম সেলিম

কানাডার টরন্টোতে মঞ্চনাটকে অভিনয় করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব, অভিনেতা ও নির্দেশক মাহমুদুল ইসলাম সেলিম। স্থানীয় সময় শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৮টার দিকে ‘প্রাচ্য প্রতিচ্য’-এর প্রযোজনায় ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকের প্রধান চরিত্রে অভিনয়ের সময় এ ঘটনা ঘটে। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সেলিম গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

ঘটনার সময় মিলনায়তন দর্শকে পরিপূর্ণ ছিল। মঞ্চে অভিনয়ের মধ্যেই তাঁর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় দর্শকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। খবরটি ছড়িয়ে পড়ার পর টরন্টোসহ কানাডার বিভিন্ন স্থানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি, নাট্যকর্মী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যেও উৎকণ্ঠা দেখা দেয়।

সেলিমের সহধর্মিণী লাভলী বেগম তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীরাও তাঁর সুস্থতা কামনা করছেন।

মাহমুদুল ইসলাম সেলিম বাংলাদেশের মঞ্চনাটক, টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচিত মুখ। তিনি নাগরিক নাট্যাঙ্গনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। অভিনয়ের পাশাপাশি নাট্যনির্দেশক হিসেবেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কানাডায় প্রবাসজীবনেও বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রেখেছেন তিনি।

টরন্টোতে বাংলা নাট্যচর্চার সঙ্গে যুক্ত শিল্পী ও সংস্কৃতিকর্মীরা তাঁর অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন। সহকর্মী, দর্শক ও শুভানুধ্যায়ীরা তাঁর দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা করছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews