1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মঞ্চে অভিনয়ের সময় অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদুল ইসলাম সেলিম দিল্লিতে বিরোধীদের নির্বাচন কমিশনবিরোধী মিছিল, পাল্টা কর্মসূচি বিজেপির ঢাকায় নতুন ছয় রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মৃত্যু: বান্ধবী দিশা গ্রেপ্তার রাজনীতির সব সমস্যার সমাধান হতে হবে সংসদে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল পটুয়াখালীর দুই কলেজে এইচএসসিতে পাসের হার শূন্য, একটিতে শিক্ষক মাত্র একজন শাপলা চত্বর হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের অভিযোগ গঠনের শুনানি ১২ নভেম্বর ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ,  বিজিবি মোতায়েন পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে নতুন বোর্ড গঠন অটোরিকশা চলাচলে নতুন বিধিমালা, নির্ধারণ হচ্ছে নিবন্ধন ফি ও গতিসীমা

রাজনীতির সব সমস্যার সমাধান হতে হবে সংসদে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
রাষ্ট্রপতি মির্জা ফখরল ইসলাম

দেশের সব রাজনৈতিক ও জাতীয় সমস্যার সমাধান সংসদের মধ্য দিয়ে করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রাজনীতিকে সংসদকেন্দ্রিক করতে হবে এবং গণতান্ত্রিক চর্চা আরও জোরদার করতে হবে।

রোববার (১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবস-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে এবারের জাতীয় যুব দিবস উদযাপিত হচ্ছে।

রাষ্ট্রপতি বলেন, শুধু রাজনৈতিক বিপ্লব বা পরিবর্তনের মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এজন্য যুবসমাজকে কর্মসংস্থান ও উৎপাদনমুখী কর্মকাণ্ডের কেন্দ্রে নিয়ে আসতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

যুবসমাজকে দেশের সবচেয়ে বড় সম্পদ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। এই জনমিতিক সুবিধা বা ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ কাজে লাগাতে পারলে দেশ অনেক দূর এগিয়ে যাবে। তবে এ জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ।

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সময়সীমা আরও তিন বছর বাড়ানোর প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশকে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করতে হবে। এ ক্ষেত্রে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের দক্ষ, সৃজনশীল ও কর্মমুখী শিক্ষা দিতে হবে। শুধু সনদনির্ভর শিক্ষা দিয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়।

বক্তব্যে যুব উন্নয়ন ও দেশের কল্যাণে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

অনুষ্ঠান শেষে যুব উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চারজন আয়োজক-সংগঠকসহ মোট ১৪ জন নির্বাচিত ব্যক্তির হাতে ‘জাতীয় যুব পুরস্কার-২০২৬’ তুলে দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews