1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে আগুনে পুড়ে বৃদ্ধা নিহত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

ঢাকার কেরানীগঞ্জে শাক্তা ইউনিয়নের খোলামোড়া পুরাতন ভাড়ালিয়া এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি বসতবাড়ি হয়ে গেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ রহমত বানু (৯০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রহমত বানুর স্বামীর নাম মৃত গোলাম মোস্তফা। বৃদ্ধা একাই হয়ে বসতবাড়িতে বসবাস করত।
রবিবার রাত পৌনে নয়টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের সদস্য ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে একটি বসতবাড়ির দুটি সেমি পাকা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিম তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কেরানীগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে অগ্নি নির্বাপনের কাজ শুরু করে। এ সময় পুলিশ উৎসব জনতার ভিড় সামাল দিয়ে অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে। দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার পর বাড়ির ভেতর থেকে এক বৃদ্ধার অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করা হয়।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ওয়ারেন্ট অফিসার হানিফ মিয়া জানান, আগুনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews