1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

রাজধানীর তেজগাঁওয়ের একটি রুলিং মিলের পাশের বস্তিতে আগুন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ মার্চ, ২০২৩

রাজধানীর তেজগাঁওয়ের রুলিং মিল এলাকার একটি বস্তিতে আগুন লেগেছে। আজ সোমবার রাত ৮টার দিকে বাবলির পাশের রুলিং মিল এলাকার ওই বস্তিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, রাত ৮টার দিকে রুলিং মিলের পাশের বস্তিতে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে তারা ফায়ার সার্ভিসের খবর দেন। খবর পেয়ে আশপাশের ছয়টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় যুবক আব্দুল জব্বার বলেন, ‘আগুনের ভয়াবহতা অনেক বেশি। ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট কাজ করছে। আগুন নেভাতে তাদের বেগ পেতে হচ্ছে। ঘন বসতির কারণে আগুন দ্রুত আশপাশের ঘরে ছড়িয়ে পড়েছে।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews