1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষকলীগের শান্তি সমাবেশ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ মার্চ, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) :ঢাকার কেরানীগঞ্জে বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে মডেল থানা কৃষকলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন সোনাকান্দা বিসিক শিল্পনগরী এলাকায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ। এ সময় শাহিন আহমেদকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দুই আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চাই সম্বলিত ব্যানার প্ল্যাকার্ড নিয়ে স্থানীয় কৃষকরা সমাবেশে হাজির হন।

মডেল থানা কৃষক লীগের সভাপতি ইয়াকুব আলী মন্টুর সভাপতিত্বে ও হারিসুর রহমান অমিতের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির ভূমি বিষয়ক সম্পাদক ইফতেখার হোসেন দুলু উপস্থিত ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews