1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

র‌্যাবের বিশেষ অভিযানে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ হতে অপহরণকারী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ মে, ২০২১

র‌্যাবের বিশেষ অভিযানে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ হতে অপহরণকারী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার করেছে র‍্যাব-১০।

গত ৪মে মঙ্গলবার ০৩.৩৫ ঘটিকার সময় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর এলাকায় একটি অভিযান পরিচালনা করে চোখ ও হাত বাঁধা অবস্থায় অপহৃত হওয়া ভিকটিম মোহাম্মদ হোসেন (৪৩) কে উদ্ধার করে এবং অপহরনকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অপহরনকারীর নাম মো: রাজিব শেখ (২৭) বলে জানা যায়। এসময় আসামীর দখল হতে ০১টি চাইনিজ কুড়াল, ০২টি লোহার রড, ০১টি বড় চাকু, ০১টি সুইচ গিয়ার চাকু, ০১টি কালো কাপড়, ০১টি পাটের রশি, ০১টি মলমের কৌটা ও ০২টি মোবাইল ফোন জব্দ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ভিকটিম গতকাল ০৩/০৫/২০২১ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৯০০ ঘটিকায় তার আত্মীয়র বাসা থেকে নিজ বাসায় ফেরার জন্য একটি সিএনজি তে উঠে। সিএনজিটি হাসনাবাদ এলাকায় পৌঁছালে যাত্রী বেশে থাকা অপহরণকারীরা তাকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত পা বেঁধে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখে এবং মারপিট করতে থাকে। এসময় তার চোখে বিশেষ ধরনের মলম প্রায়োগ করে চোখ কাল কাপড় দিয়ে বেঁধে নির্যাতন করে ও পরিবারের লোকদের কাছে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এসময় ভিক্টিমের মেয়ে এবং ছোট ভাই র‌্যাব-১০ এর নিকট সহায়তা চাইলে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বও এলাকায় একটি শাসরুদ্ধকর অভিযান পরিচলনা করে ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এবং অপহরনের মূল হোতা আসামী রাজিবকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি অপহরন মামলা রুজু করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews