1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

র‌্যাবের বিশেষ অভিযানে নারায়নগঞ্জের সিদ্দিরগঞ্জে সোয়া কোটি টাকা মূল্যের চোরাই কাপড় উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ মে, ২০২১

র‌্যাবের বিশেষ অভিযানে নারায়নগঞ্জের সিদ্দিরগঞ্জে আনুমানিক ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের চোরাচালানকৃত শাড়ী ও লেহেঙ্গাসহ ১ জন গ্রেফতার, কাভার্ডভ্যান জব্দ করেছে র‍্যাব-১০।

গত ০৪ মে মঙ্গলবার, বিকাল পৌনে ৪টার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল নারায়নগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ১ কোটি ২১ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন রং ও ব্রান্ডের চোরাচালানকৃত বিদেশি শাড়ী ও ৪  লক্ষ ৫৬ হাজার টাকা মূল্যের বিভিন্নি মডেলর বিদেশি লেহেঙ্গাসহ সর্বমোট ১ লক্ষ ২৫ লক্ষ ৮৫ হাজার টাকার চোরাইকৃত বিদেশি শাড়ী ও লেহেঙ্গাসহ ১ জন ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আবুল কালাম (২৭) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে চোরাচালানকৃত শাড়ী ও ল্যাহেঙ্গা পরিবহনে ব্যবহৃত ১  টি কাভার্ডভ্যান, ৩ মোবাইল ফোন, নগদ- এগার হাজার সাতশত আঁশি টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার শাড়ী চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। সে বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন দেশ হতে চোরাচালান এর মাধ্যমে শাড়ী ও লেহেঙ্গা সংগ্রহ করে নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews