1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

দোকানের ভিতরেই মাথা থেঁতলে হত্যা করে তাকে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
প্রতিকি ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে মিনহাজুল ইসলাম বাবুল (৭০) নামের এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে  মডেল থানা পুলিশ।

সোমবার সকাল নয়টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার আটি ঘাটারচর শহীদ নগর আবাসিক এলাকায় একটি দোকানের ভেতর থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত বাবুল ওই দোকানে ১২ বছর ধরে ব্যবসা করছিল। গত রাতে দোকান বন্ধ করে ঘুমানোর পর কে বা কারা মাথায় ইটের তেরী ভারা (৬টি ইট দিয়ে তৈরীকরা) দিয়ে আঘাত করে মাথা থেঁতলে তাকে হত্যা করেছে। হত্যার আলামত দেখে প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে এমনটা জানিয়েছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা আটি বাজার পুলিশ ফাঁড়ির এস,আই মোঃ ইমরান।
এ ঘটনার খবর পেয়ে মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, র‌্যাব, সিআইডি, পিবিআইসহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের মেয়ে নুর নাহার (৩০) জানান, তার বাবা কারো সাথে ঝগড়া বিবাদ করত না। তাই তার বাবার কোন শত্রু তাদের চোঁখে পড়েনি। যে বা যারা তার বাবাকে হত্যা করেছে তার সঠিক বিচার দাবী করেন।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করে সুরতাহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) মর্গে প্রেরণ করেছি। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews