1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে এসএসসি’র প্রথম পরীক্ষায় অনুপস্থিত শতাধিক পরীক্ষার্থী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) : সারাদেশে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় কেরানীগঞ্জে এবছর ১২০ জন ছাত্রছাত্রী বিভিন্ন কারণে অংশগ্রহণ করতে পারেনি। বিগত বছরের বিভিন্ন বিষয়ে অকৃতকার্য ও নিয়মিত সহ মোট ৭ হাজার ৪৩৯ জন পরীক্ষার্থী এবছর পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে বিষয়টি নিশ্চিত করেছে কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রবিবার শুরু হওয়া এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় কেরানীগঞ্জে ১৪ টি কেন্দ্র ও দুটি ভ্যানুতে মোট ৭১২৩ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করার কথা থাকলেও ৭০০৩ জন অংশগ্রহণ করেছে। এদের মধ্যে এসএসসিতে ৬৪৯৬ জন, দাখিল ২৪৬ জন, এবং ভোকেশনালে ২৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়া এসএসসিতে ৯০ জন, দাখিলে ১৩ জন ও ভোকেশনালে ১৭জন হিসেবে মোট ১২০ জন অনুপস্থিত ছিল। তবে এদিন কোন পরীক্ষা কেন্দ্রে অপ্রীতকর ঘটনা ঘটেনি।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিম সকালে বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এ সময় একটি কেন্দ্রের ফটোকপির দোকান খোলা রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

কেন্দ্র পরিদর্শনের সময় অন্যানের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (রাজস্ব) আমেনা মারজান, সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ সহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews