1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে ৩১ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১০।

গতকাল (৮ মে) সোমবার র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৯,৩০,০০০/- (নয় লক্ষ ত্রিশ হাজার) টাকা মূল্যের ৩১ (একত্রিশ) কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো মোঃ সাদ্দাম হোসেন (২৫), মোঃ রাজ্জিকুল ইসলাম ওরফে রাব্বিকুল (১৯),  সাজেদা বেগম (৫০) ও  মোছাঃ রানী বেগম (৩৪) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ২ টি মোবাইল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটক ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশাপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews