1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

লোডশেডিং আগামী ২ দিনের মধ্যে কিছুটা উন্নতি হবে: নসরুল হামিদ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ মে, ২০২৩
নসরুল হামিদ

লোডশেডিং পরিস্থিতি আগামী ২ দিনের মধ্যে কিছুটা উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সতর্কতার অংশ হিসেবে মহেশখালীর ২টি এলএনজি টার্মিনালের একটি গভীর সমুদ্রে সরিয়ে নেওয়া হয়েছিল, যা পুনস্থাপন করতে ১০-১২ দিন সময় লাগতে পারে।

‌‘ওই টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে ১০-১২ দিন সময় লাগবে। তবে একটি টার্মিনাল আগের জায়গাতেই রয়েছে।

সেখান থেকে দুএকদিনের মধ্যে গ্যাস সরবরাহ শুরু হবে। লোডশেডিং পরিস্থিতিও আগামী ২ দিনের মধ্যে কিছুটা উন্নতি হবে’, বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।
আজ রবিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিদেশ থেকে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই ২ টার্মিনালের মাধ্যমে গ্যাসে রূপান্তর করে দেশের পাইপলাইনে সরবরাহ করা হয়।

গত শুক্রবার রাত থেকে টার্মিনাল ২টি থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এর প্রভাব পড়েছে ঢাকাসহ সারাদেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায়। গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রের প্রায় অর্ধেক বন্ধ থাকায় দফায় দফায় ২-৩ ঘণ্টা করে লোডশেডিং করতে হচ্ছে।

ঢাকার বাইরে ৪-৫ ঘণ্টা করেও লোডশেডিং হচ্ছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ প্রায় ২ হাজার ৫০০ মেগাওয়াট লোডশেডিং করতে হচ্ছে, যা ঘূর্ণিঝড় পূর্ববর্তী দিনগুলো থেকে প্রায় দ্বিগুণ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews