1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাকির আহমেদ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩
নিজস্ব প্রতিবেদক: শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক হলেন কেরানীগঞ্জের জাকির আহমেদ। ১৯৮৯সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক অনুমোদিত এ সংগঠন।
গত ১৩ মে (শনিবার) শিশু কিশোর পরিষদের দপ্তর সম্পাদক সজল মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্ল্যা এর সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সদস্যদের উপস্থিতিতে সবার সম্মতিক্রমে এক সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত মোতাবেক শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটিতে চারজনকে সাংগঠনিক সম্পাদক পদে অনুমোদন দেয়া হয়। তারমধ্যে ঢাকা বিভাগে জাকির আহমেদ, চট্টগ্রাম বিভাগে আব্দুল্লাহ আল মামুন নিশাত, সিলেট বিভাগে মিজানুর রহমান (মিয়াভাই), মেঘনা বিভাগে জুবায়ের আলম হীরা।
এ বিষয়ে জাকির আহমেদ বলেন, এই সংগঠন আমার প্রাণের স্পন্দন। ছোটবেলা অর্থাৎ স্কুল জীবন থেকে ২৭ বছর ধরেই আমি এই সংগঠনে আছি। এই সংগঠন আমার জীবনের প্রথম সংগঠন। এই সংগঠনটি আসলে একটি শিক্ষনীয় সংগঠন। আমরা কিভাবে মানুষের সেবা করব, ক্রীড়া সাংস্কৃতির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়া যায়। একজন আদর্শবান নেতা হতে হলে কি কি গুণাবলী থাকা দরকার এই সংগঠন থেকেই জানা ও শেখা যায়। আসলেই আমি এই সংগঠনকে ওউন করি। এই সংগঠনে প্রথমে আমি সদস্য হিসেবে কাজ শুরু করি এরপর কেরানীগঞ্জ উপজেলার সভাপতি, তারপর ঢাকা জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এর দায়িত্বে ছিলাম। এখন আমাকে কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের এক নম্বর সাংগঠনিক সম্পাদক পদে নিয়োজিত করেছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাকে ধন্যবাদ জানাই। জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্ল্যা এবং জননেতা নসরুল হামিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান পৃষ্ঠপোষক, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট অনুমোদিত একমাত্র সংগঠন।
সিনিয়র করেসপন্ডেন্ট/বুড়িগঙ্গা টিভি 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews