1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে ভূমিদস্যুতা ও মাদক ব্যবসায় বাধা দেয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও মারধরের অভিযোগ তুলে স্থানীয় সন্ত্রাসী সেলিম গং এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে তেঘরিয়া বেয়ারাবাজার এলাকার স্থানীয় মেম্বার জাহাঙ্গীর হোসেন বাদশা।

বৃহস্পতিবার সকাল ১১টায় ভূক্তভূগী জাহাঙ্গীর আলম নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি করেন, গত রবিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বসা থাকার সময় সন্ত্রাসী সেলিম তার বাহিনী নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলার ঘটনায় চারজন আহত হলেও বর্তমানে তার ভাগিনা সাজ্জাদ ও শাহাদাত মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। ঘটনার এক দিন পর মঙ্গলবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

হামলা ও ভাংচুরের ঘটনায় জাহাঙ্গীর বাদী হয়ে সেলিম ব্যাপারী,ডালিম ব্যাপারী, নাজিম ব্যাপারী,মৃদুল, এছাহাক নবি, জাহের, রাজা ও সোহেল কে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

এ ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত সেলিমকে মুঠোফোনে যোগাযোগ করা হলেও সে তা রিসিভ করেনি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ মোহাম্মদ শাহজামান জানান,হামলার ঘটনায় মামলা হওয়ার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে তেঘরিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আমিনুর রহমান সওদাগর, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুব মহিলালীগের সহ-সভাপতি রুনা বেগম, স্থানীয় মুরুব্বী বাবুল সওদাগর, আসাদ মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews