1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে ‘যায় যায় দিন’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) : ‘দৈনিক যায়যায়দিন’ ১৮ বছরে পদার্পণ উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।  পত্রিকা’র ফ্রেন্ডস ফোরাম উপজেলা শাখার উদ্যোগে  প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৬জুন) সকাল ১১টায়  উপজেলা পরিষদ মিলনায়তন সভা কক্ষে উপজেলা প্রতিনিধি মাসুম আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সল বিন করিম।

এ সময় কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভার শুভারম্ভ এবং পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তারা বক্তব্য প্রদান করে। এতে উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা অংশগ্রহণ করে।

বন্ধুত্ব করি, দেশ গড়ি’ স্লোগানে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম আয়োজিত অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা ও পরে উপজেলা চত্ত্বরে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews