1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে মহাসড়কের পাশ থেকে যুবতীর লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ জুন, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে মহাসড়কের পাশ থেকে গলায় ওড়না দিয়ে মুখ বাধা অবস্থায় এক যুবতীর (৩৫) লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় কালো বোরকা পরিহিত লাশের পাশ থেকে একটি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়।

রবিবার(১১জুন) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা— নবাবগঞ্জ মহাসড়কের রুহিতপুরের রামেরকান্দা এলাকায় আড্ডা রেস্টুরেন্টের পাশে ঝোপের ভেতর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পথচারীরা লাশ দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে খবর দিলে কেরানীগঞ্জ মডেল থানার একটি টিম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে প্রাথমিকভাবে তার নাম সালমা বেগম, সে খুলনা সদরের বিকে রোড এলাকার আব্দুল খালেক মিয়ার মেয়ে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে কিছু তথ্য পাওয়া গেছে তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। তবে খুব দ্রুতই আমরা হত্যা রহস্য উদঘাটন করতে পারব বলে আশা করছি।

সিনিয়র করেসপন্ডেন্ট/ টিটু আহমেদ

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews