1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

সুগন্ধা নদীতে তেলের ট্যাঙ্কারে আগুন ৫জন দগ্ধ নিখোঁজ ৪

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ জুলাই, ২০২৩

অনলাইন ডেস্ক: ঝালকাঠির সুগন্ধা নদীতে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ হয়ে ৫ জন দগ্ধ হয়েছে। নিখোঁজ হয়েছেন চারজন। শনিবার (১ জুলাই) দুপুর ২টা ১০ মিনিটের দিকে ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর দক্ষিণ পাড়ের রাজাপুর গ্রামের কাছে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আছেন, শাকিল (৩৫), ফরিদুল আলম (৫৩), ইকবাল হোসেন (২৭), মাইনুল ইসলাম হৃদয় (২৯)। এ ছাড়া জাহাজের একজন বাবুর্চিও আহতদের মধ্যে রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাগর নন্দিনি-২ নামের জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ে তেলের ডিপোতে তেল খালাস করা জন্য পেট্রোল ও ডিজেল নিয়ে নোঙর করে। জাহাজটি নোঙ্গর করা অবস্থায় নদীর অপর পাড়ে দুপুরের দিকে হঠৎ বিকট আওয়াজে বিস্ফোরিত হয়। পরে পুরো জাহাজে আগুন লাগে। ঝালকাঠি ও বরিশালের ফায়ার সার্ভিসের ৫টি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।


ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিদুল ইসলাম বলেন, পেট্রোল ও ডিজেল ভর্তি নন্দিনি-২ নামের এ জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ে পদ্মা তেলের ডিপোতে তেল খালাস করার জন্য আসে।

উল্লেখ্য, জাহাজটিতে মাস্টারসহ মোট ৯ জন কর্মচারী ছিলেন। এর মধ্যে ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের ৪ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ রয়েছেন জাহাজের ৪ কর্মচারী।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews