1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

প্রবাসীদের রেমিটেন্সের টাকা জালিয়াতির মাধ্যমে উত্তোলন, চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে হাসনাবাদ এলাকার সোশ্যাল ইসলামী ব্যাংক শাখায় বিদেশ থেকে পাঠানো রেমিটেন্সের টাকা ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর নকল করে জাল জালিয়াতির মাধ্যমে তুলে নেওয়া চক্রের পাচ সদস্যকে  গ্রেপ্তার  করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৮ হাজার নগদ টাকা ও ব্যাংকের ইসলামী ব্যাংকের ১২টি নকল ক্যাশ ম্যামো উদ্ধার করা হয়।

সাংবাদিকদের সাথে কথা বলছেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান

গ্রেপ্তারকৃতরা হলো মাদারীপুরের শিবচর থানার বাহেরাতলা এলাকার রুস্তম শেখের ছেলে রিপন ওরফে হোন্ডা রিপন(৩৮), রাজধানীর যাত্রাবাড়ী মিরহাজিরবাগ এলাকার আলী মুন্সির ছেলে রহিম মুন্সী(২৮), কেরানীগঞ্জ মডেল থানার রসুলপুর এলাকার মালেক মোড়লের ছেলে মোঃ জুয়েল (৩১), কেরানীগঞ্জ মডেল থানার জনি টাওয়ার এলাকার লাল মিয়ার স্ত্রী কুলসুম বেগম (৪০) ও গাজীপুর টঙ্গী পূর্ব থানার আব্দুল আউয়াল মিয়ার ছেলে আসাদুজ্জামান (৫৫)।
রবিবার(১৬ জুলাই ) দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করে জানান, চক্রটি বিভিন্ন সময়ে দেশের পাঁচটি ব্যাংকের ১১ টি শাখা থেকে মোট ৭০ লক্ষাধিক টাকা জাল জালিয়াতির মাধ্যমে তুলে নিয়েছে বলে স্বীকার করেছে। সর্বশেষ গত ৩মে হাসনাবাদ শাখা থেকে ৫ লক্ষ ৮৬ হাজার টাকা তুলে নিলে ব্যাংক কর্তৃপক্ষ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।মামলার তদন্তে  সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তি সহায়তায় কেরানীগঞ্জ,গাজীপুর ও ডিএমপি এলাকায় অভিযান চালিয়ে এদেরকে  গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান চক্রটির মোট কতজন সদস্য এবং তারা আরো কি কি ধরনের অপরাধ করেছে এ বিষয়ে অধিকতর তদন্তের জন্য  গ্রেপ্তারকৃতদের রিমান্ডের আবেদন চেয়ে আদালতে প্রেরণ করা হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews