1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

খাগড়াছড়িতে আ’লীগ ও বিএনপি’র সংঘর্ষ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

অনলাইন ডেস্ক: খাগড়াছড়িতে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এত আহত হয়েছে অর্ধশতাধিক। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে শহরের শাপলা চত্বরে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।

জানা গেছে, বিএনপির এক দফা দাবি আদায়ে পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে জেলা শহরের শাপলা চত্বরে দলীয় কার্যালয়ে জড়ো হয় নেতা-কর্মীরা। আর পূর্ব ঘোষিত শান্তি সমাবেশের জন্য একই সময় শহরের নারকেল বাগানের দলীয় কার্যালয়ে জড়ো হন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এক পর্যায়ে দুপক্ষ শহরের শাপলা চত্বরে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার জানান, শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা আয়োজন করে জেলা বিএনপি। এ সময় শহরের শাপলা চত্বরস্থ দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালায়। এতে অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের যথাযথ চেষ্টা চলছে।

/খবর চ্যানেল ২৪

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews