1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে বেলুনে গ্যাস ভরতে গিয়ে বিস্ফোরণে একজন নিহত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে সোহাগ হোসেন (৩৫) নামের এক যুবক বেলুনে গ্যাস ভরারসময় সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলে নিহত ও তার স্ত্রী ভানু বেগম গুরুতর আহত হয়েছে।
এক কন্যা সন্তানের জনক সোহাগ পেশায় একজন গ্যাস বেলুন বিক্রেতা। সে শেরপুরের নকলা থানাধীন দুধের চর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে পরিবার নিয়ে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া মানিকনগর এলাকায় সিরাজ সরকারের বাসায় ভাড়ায় বসবাস করত।
গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ছয়টায় নিজ ঘরের ভেতর বেলুনে গ্যাস ভরতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে এই ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, সকালে ঘরের ভেতর বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ বিস্ফোরণ তার বাম পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং পেটের ভেতর থেকে নাড়ি—ভুড়ি বেরিয়ে এসে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় ঘরের ভেতরে থাকা তার স্ত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

টিটু আহমেদ/ সিনিয়র করেসপন্ডেন্ট

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews