1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

বুড়িগঙ্গায় গোসল করতে নেমে যুবক নিখোঁজ, ১ সপ্তাহ পর লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
প্রতিকি ছবি

কেরানীগঞ্জ (ঢাকা): বুড়িগঙ্গায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আল আমিন টিপু(১৯) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। সে চট্টগ্রামের ভূজপুর থানার আদার মানিক ১ নং বাগান বাজার এলাকা মৃত আব্দুস শুক্কুরের ছেলে।সে এম ভি তানজিল-১ নামের একটি মালবাহী জাহাজে লস্কর হিসেবে কাজ করত।

বুধবার(১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় দক্ষিন কেরানীগঞ্জের হাসনাবাদ কটন মিল এলাকায় বিআইডব্লিউটিসির রো রো ফেরিঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ-থানা পুলিশের এসআই রেজাউল করিম রেজা জানান, গত বৃহস্পতিবার জাহাজ নদীতে নোঙর করে মীরেরবাগ এলাকায় নদীতে গোসল করতে নেমে আল আমিন নিখোঁজ হয়। নিখোঁজের খবর পাওয়ার পর নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস মিলে উদ্ধার অভিযান চালিয়েছে। সে সময় তার কোন সন্ধান পাওয়া যায়নি। আজ বুধবার (১৩সেপ্টেম্বর) সকালে হাসনাবাদ এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দিলে লাশটি উদ্ধারের পর সেটা আলামিনের লাশ বলে শনাক্ত হয়। লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

টিটু আহমেদ/ সিনিয়র করেসপন্ডেন্ট

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews