1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কারাগারে বন্দি যুদ্ধাপরাধ মামলার আসামির ঢামেকে মৃত্যু 

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) : কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে যুদ্ধাপরাধে আটক সুরুত আলী গাজী(৭২) নামের এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। মৃত সুরুত আলী সাতক্ষীরা শ্যামনগর উপজেলার তারানীপুর এলাকার মৃত শের আলী গাজীর ছেলে।

 

বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন ৬ষ্ঠ তলা ৬০২ নং ওয়ার্ডে তার মৃত্যু হয়।

 

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, সে মানবতা বিরোধী অপরাধ মামলায় বিচারাধীন হাজতি ছিল। গত ২সেপ্টেম্বর বিকেলে সে কারাগারে কিডনী জটিলতায় অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ পাঠানো হলে, প্রাথমিক চিকিৎসা শেষে ওয়ার্ডে ভর্তি রাখা হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে । মৃতের লাশ মর্গে রাখা হয়েছে, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

টিটু আহমেদ/ সিনিয়র করেসপন্ডেন্ট

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews