1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

খড়ের গাদার নিচে চাপা পড়ে মা ও দুই ছেলের মর্মান্তিক মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

ফেনি (ফুলগাজী): ফেনীর ফুলগাজীর আমজাদহাটে খড়ের গাদার নিচে চাপা পড়ে মর্মান্তিক ভাবে মারা যাওয়া মা ও দুই ছেলের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ধর্মপুরে এলাকায় একসঙ্গে জানাজা শেষে পাশাপাশি কবরে তাদের দাফন করা হয়।

এর আগে বেলা ১১টার দিকে উপজেলার ধর্মপুর গ্রামের ফকির বাড়িতে খড়ের গাদার নিচে চাপা পড়েন বাহরাইন প্রবাসী টিপু আলমের স্ত্রী সুমি আক্তার (৩৫), তাদের দুই ছেলে শাহিদ (৫) ও সিয়াম (২) । পরে তাদের পার্শ্ববর্তী ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

স্থানীয়রা জানান, নিহত সুমি আক্তার (৩৫) সকালে গবাদিপশুর জন্য খড় কাটছিলেন। তার দুই সন্তান শাহিদ (৫) ও সিয়াম (২) তার পাশে খেলছিল। হঠাৎ খড়ের গাদাটা ভেঙে পড়ে যায়। মুহূর্তে দুই সন্তানসহ সুমি আক্তার গাদায় চাপা পড়েন। পরে তাদের উদ্ধার করে ছাগলনাইয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews